জমির উদ্দিন সরকার ও দেলোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে চিকিৎসা ব্যয়ের জন্য অনুমোদন ছাড়া টাকা উত্তোলনের অভিযোগে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এবং সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী ও জাতীয় সংসদের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম।আজ মঙ্গলবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পৃথক এ পাঁচটি মামলা করেন।এ পাঁচটি মামলার মধ্যে জমির উদ্দিন সরকারকে পাঁচটি মামলাতেই আসামি করা হয়েছে। এ ছাড়া খোন্দকার দেলোয়ার হোসেনকে তিনটি মামলায়, আক্তার হামিদ সিদ্দিকীকে একটি মামলায় এবং আশরাফুল ইসলামকে দুটি মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে।