জমির উদ্দিনের রিট শুনানিতে বিচারপতি বিব্রত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দুর্নীতি তদন্তে সংসদীয় কমিটির সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। তাঁর নাম বিচারপতি মামনুন রহমান। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।জমির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, বিচারপতি মামনুন রহমান শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়।এর আগে জমির উদ্দিন সরকারের দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় কমিটির সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১ নভেম্বর জমির উদ্দিন সরকার নিজেই রিট দায়ের করেন।