জমির খতিয়ানের হিসাব ও কবলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শাহজাহান আলী # শরফুদ্দিন ল বুক কোম্পানি, প্রকাশ জুন ২০১০, মূল্য ৫০০ টাকাখতিয়ানসংক্রান্ত এই বইয়ে সাতটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে খতিয়ান কী বা পরিচিতি, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে খতিয়ানে জমির হিসাব-নিকাশ, তৃতীয় অধ্যায়ে আছে মামলাসংক্রান্ত হিসাবের তত্ত্ব, চতুর্থ অধ্যায়ে রয়েছে খতিয়ানে জমির পরিমাণ দ্রুত বের করার পদ্ধতি, পঞ্চম অধ্যায়ে রয়েছে বিভিন্ন শব্দের সংক্ষিপ্ত বিবরণ, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে কবলা এবং সপ্তম অধ্যায়ে রয়েছে জরিপসংক্রান্ত বাংলাদেশ গেজেট। প্রতিটি অধ্যায়ে খতিয়ান বিষয়ে তথ্যগুলো সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে খতিয়ানসংক্রান্ত তথ্যগুলো বুঝতে সাধারণ পাঠকের অনেক সুবিধা হবে। পঞ্চম অধ্যায়ে বিভিন্ন শব্দের সংক্ষিপ্ত বিবরণ অংশে খতিয়ানের বিভিন্ন নাম এবং ভূমিসংক্রান্ত শব্দগুলোর ব্যাখ্যা করা হয়েছে।দালিলিক ভাষাগুলো সহজে কীভাবে বোঝা যায় তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। বইটি আইনের ছাত্র, আইনজীবী, বিচারকসহ সাধারণ পাঠকের বেশ কাজে আসবে।