জমিরউদ্দিন, আখতার হামিদ ও দেলোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ তিনটি মামলা করেন।এতে ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে অধিক গাড়ি ও অতিরিক্ত জ্বালানি খরচ করে সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর এ তিনজনের বিরুদ্ধে একই থানায় দুর্নীতির পাঁচটি মামলা দায়ের করে দুদক। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান জানান, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা পৃথক তিনটি এজাহার নিয়ে থানায় এসেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেগুলো মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর ৩৪, ৩৫ ও ৩৬। তাঁদের বিরুদ্ধে এর আগে আরও পাঁচটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।