জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে গলা টিপে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে গলা টিপে ফজলুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে বিরোধী পক্ষ।জানা যায়, জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে আজ সকাল ছয়টার দিকে উপজেলার ডেওয়াচডান গ্রামে ফজলুর রহমান ও তাঁর প্রতিবেশী শফিউদ্দিনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শফিউদ্দিনের লোকজন ফজলুরের গলা টিপে ধরে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ফজলুরের স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ফজলুরকে হত্যার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।