জমিসংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মাহমুদকাঠি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম এমামুল হক (৭০)। পুলিশ এ ঘটনায় ছালাম, জেসমিন ও নূরজাহান নামের তিনজনকে আটক করেছে।কুড়িআনা ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখর দাস জানান, মাহমুদকাঠি বাজারে থাকা ভিটা নিয়ে এমামুল হকসহ তাঁর ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে কয়েকবার সালিস বৈঠকও হয়।নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, গতকাল মাহমুদকাঠি এলাকায় সালিস বৈঠক হওয়ার কথা ছিল। তাঁর স্বামী এমামুল হক দুই ছেলে ইস্রাফিল ও মাহাবুবকে নিয়ে ওই বৈঠকে যাওয়ার পথে এমামুলের ছোট ভাই শামসুল হকসহ অন্যরা তাদের মারধর করে। পরে আহত অবস্থায় তাদেরকে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক এমামুলকে মৃত ঘোষণা করেন। স্বরূপকাঠি থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, এমামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আটক জেসমিন ও নূরজাহান এমামুল হকের দুই ভাইয়ের স্ত্রী এবং ছালাম প্রতিবেশী।