জমে উঠেছে কুষ্টিয়ার চারু উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার সকাল থেকেই জমে উঠেছে কুষ্টিয়ায় প্রথমবারের মতো শুরু হওয়া চারু উৎসব। চারুশিল্পীদের দেড় শতাধিক শিল্পকর্ম ঘুরে ঘুরে দেখছেন শহরের মানুষ। কুষ্টিয়া পৌরসভার বটতলার মুক্তমঞ্চে গান শুনতে ভুল করছেন না কেউ। অনেকে ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা নিদর্শন মাটির কাজ, বাঁশ-বেতের কাজ, নকশিকাঁথা, কাঠের কাজ, তাঁত, লোহা, কাঁসা-পিতল ও শোলাশিল্পের পসরত কেনাকেটা করছেন।গতকাল রোববার সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে সৃজন ও শিশু চিত্রকলার ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন সমরজিৎ রায়চৌধুরী বক্তব্য দেন। সন্ধ্যায় মুক্তমঞ্চে রবীন্দ্রসংগীত ও নাটক পরিবেশিত হয়। কুষ্টিয়া চারু উৎসব পরিষদের আয়োজনে আজ সোমবার রাতে উৎসব শেষ হবে।