জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে কারফিউ জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহররমের সময় বিশৃঙ্খলা এড়াতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে আজ বুধবার কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।কাশ্মীর পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাড়ালখুড়, শহীদগঞ্জ, মাইসুমা, কোঠিবাগ এবং শ্রীনগরের রাম মুনশিবাগে কারফিউ জারি করা হয়েছে। ১৯৯০ সাল থেকে শ্রীনগরে মহররম উপলক্ষে কোনো মিছিল বা শোভাযাত্রা করতে দেওয়া হয় না।