জয়নাল আবদিনের পোশাক কারখানার লুণ্ঠিত মালামাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবস্থিত বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের মালিকানাধীন বিজি কানেকশন পোশাক কারখানার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। আজ সোমবার জেলার সদর উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হোতাপাড়া পুলিশ আজ ভোরে লুট হওয়া মালামাল কোনাবাড়ী এলাকা থেকে উদ্ধার করে। বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে। ২ সেপ্টেম্বর ভোরে ওই কারখানা থেকে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ডাকাতেরা লুট করে নিয়ে যায় বলে কারখানার পরিচালক আসাদুজ্জামান দাবি করেছিলেন।