জয়পুরহাটে চুনাপাথরের খনি আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চুনাপাথরের খনি আবিষ্কার করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। আজ রোববার সকালে জিএসবির পরিচালক নেহাল উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে এ খবর জানিয়েছেন।গত এপ্রিলে ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে ওই খনি এলাকায় অনুসন্ধান কূপ খনন শুরু করে জিএসবি। গতকাল শনিবার সেখানে এই চুনাপাথরের খনি আবিষ্কৃত হয়।জিএসবির পরিচালক নেহাল উদ্দিন আহমেদ বলেন, ‘খনিতে কী পরিমাণ চুনাপাথর মজুদ রয়েছে, তা নির্ণয় করতে কিছুটা সময় লাগবে। তবে সেখানে বড় ধরনের মজুদ রয়েছে বলে প্রমাণিত হয়েছে।’এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে কয়লা, কঠিন শিলা, পিট কয়লাসহ কয়েকটি খনি আবিষ্কার করেছে জিএসবি।