জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের হিলি-পাঁচবিবি সড়কের আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ছয়জন। আহত ব্যক্তিদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শুক্রবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই হাকিমপুর উপজেলার চুড়িপট্টি ও চণ্ডীপুরের বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মোহাম্মদ আলী (৪২), যাত্রী বাবু (৪২) ও তাঁর মেয়ে কানিজ (১২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি আট থেকে ১০ জনকে নিয়ে জয়পুরহাট যাচ্ছিল। পথে সেটি ওই ক্যাম্পের কাছে পৌঁছলে জয়পুরহাট থেকে একটি হিলিগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যায়। স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করেছে। পাঁচবিবি থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।