জয়পুরহাটের পাঁচবিবিতে সন্দেহভাজন পাঁচ জেএমবি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁচপুর গ্রাম থেকে পুলিশ গতকাল সোমবার বিকেলে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে। জেএমবির নেতা সিরাজুল ইসলামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র জানান, গতকাল বিকেলে পুলিশ তানভীর হোসেন, রিয়াজউদ্দিন, লুত্ফর রহমান, গোলাম মাহবুব ও আল মামুনকে আটক করে। তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে ইরাক যুদ্ধসংক্রান্ত একটি সিডি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, সিরাজুল ইসলাম ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি জয়পুরহাটের কালাই উপজেলার বাজারে ব্র্যাক কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি। মামলাটি বর্তমানে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন এবং সিরাজুল ইসলাম এ মামলায় জামিনে আছেন।