জরাজীর্ণ টুনিরহাট ডাক ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ইডি ডাকঘরের নিজস্ব কোনো ভবন নেই। অন্যের একটি পরিত্যক্ত জরাজীর্ণ টিনশেড ঘরে চলে ডাকঘরের কার্যক্রম। ১৯৭৫ সালে স্থাপিত এই ডাকঘরের কোনো ভবন নির্মাণ করা হয়নি। দরজা-জানালা ভাঙা, ঘরের একপাশের টিন উড়ে গেছে। এমন একটি ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম। ডাকঘরটির নিরাপত্তা বলতে কিছুই নেই। মূল্যবান চিঠিপত্র ও ডুকুমেন্ট পোস্টমাস্টার কাজ শেষে বাড়িতে নিয়ে যান। আবার সকালে নিয়ে আসেন।ইউনিয়ন পরিষদের চেয়ারমরম্যান মো. মোজাহার আলী বলেন, কেউ বিনা মূল্যে পাঁচ শতক জায়গা দান করলে ডাক বিভাগ ভবন নির্মাণ করে দেবেন। কিন্তু জমির মূল্য বেড়ে যাওয়ায় এখন আর কেউ বিনা মূল্যে জমি দিতে রাজি হচ্ছেন না। টুনিরহাট ডাকঘরের পোস্টমাস্টার ললিতচন্দ্র রায় বলেন, ‘১৯৭৫ সালে স্থাপিত এই ডাকঘরের নিজস্ব কোনো জায়গা বা ঘর নেই। আনসার ভিডিপি ক্লাবের পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে ডাকঘরের কার্যক্রম চালাতে হচ্ছে। ঘরের মধ্যে পানি পড়ে। কাজ শেষে মূল্যবান চিঠিপত্র ও ডুকুমেন্ট, সিল বাড়িতে নিয়ে যাই। পরের দিন আবার নিয়ে আসি।’ ১৯৮৬ সাল থেকে মাত্র ৭৫০ টাকা সম্মানীর বিনিময়ে তিনি দায়িত্ব পালন করছেন। পঞ্চগড় জেলার পোস্ট অফিস পরিদর্শক মো. আবু তাহের বলেন, স্থানীয় ব্যবস্থায় এসব পোস্ট অফিস চালানোর নিয়ম। তবে পাঁচ শতক জমি দান করলে ডাক বিভাগ ভবন নির্মাণ করে দিতে পারে। কিন্তু এখানে কেউ জমি দিতে চায় না।