জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাল্যবিবাহ বন্ধ করতে বাংলাদেশের প্রচলিত আইন (মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর) মেনে চলা।  অধিক সন্তান নেওয়া থেকে বিরত থাকা। ধূমপান বন্ধ করতে হবে। অন্যের ধূমপানে যাতে নিজের ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে, অর্থাৎ পরোক্ষ ধূমপানের শিকার না হওয়া।  বন্ধ করতে হবে পানের সঙ্গে জর্দা ও সাদা পাতা খাওয়া, দাঁতের গোড়ায় গুল (তামাকের গুঁড়া) লাগানো।  সুষম খাবার খেতে হবে। প্রতিদিন তিন-চারবার ফল, শাকসবজি ও তরকারি খেতে হবে।  পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল জীবনযাপন করা। সামাজিক অনুশাসন মেনে চলা।  নিয়মিত পেপস স্মেয়ার টেস্টে অংশ নেওয়া।উল্লিখিত বিষয়গুলো বেশি বেশি প্রচার করলে এবং ঘরে ঘরে এসব তথ্য পৌঁছে দিতে পারলে উন্নত দেশের মতো বাংলাদেশেও জরায়ুমুখের ক্যানসার এবং এ ক্যানসারজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর সঙ্গে যদি সঠিকভাবে এইচপিভি টিকা দেওয়া যায়, তাহলে এ রোগ প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।