জরিমানা হলো পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআইর ছাড়পত্র না নিয়ে কেক, বিস্কুট ও পাউরুটি বিক্রির অভিযোগে রাজধানীর অন্যতম পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত এই পাঁচ তারকা হোটেলে ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এই অভিযানে বিএসটিআইর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়েস্টিন হোটেলের বেকারিতে গিয়ে বিক্রয়রত কেক, বিস্কুট ও পাউরুটির জন্য বিএসটিআইর ছাড়পত্র আছে কি না তা জানতে চান, ওয়েস্টিন কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হলে আদালত জরিমানা করেন দেশের অন্যতম অভিজাত এ হোটেলকে।