জরুরি অবতরণের পর আবার উড়ল বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দূর করে আবার কলকাতার উদ্দেশে উড়ে গেছে জিএমজির ফ্লাইটটি। বেলা ১১টায় বিমানটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্র জানায়, আজ সকাল ছয়টা ৫৫ মিনিটে কলকাতাগামী ফ্লাইটটি উড্ডয়নের ১০ মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বিমানের পাখায় আগুন লেগে যায়। আকাশে প্রায় ২০ মিনিট চক্কর দিয়ে সকাল সাতটা ২৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শেষ করে বিমানটি উড্ডয়নের ব্যবস্থা করেন।