জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান জ্বালানিসংকট নিরসনে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান শুরু করতে এবং শ্রমিকদের জন্য আলাদা বাসস্থান নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেপজার (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি) পরিচালনা পর্ষদের ৩১তম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এর পাশাপাশি সরকার-নির্ধারিত কর পরিশোধের বিষয়েও গুরুত্ব আরোপ করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, গ্যাস-সংকটের কারণে বিদ্যুত্ ও সার উত্পাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গ্যাসের নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে। তিনি দেশের বিদ্যুত্সংকট নিরসনের জন্য ভোলায় একটি নতুন বিদ্যুেকন্দ্র নির্মাণেরও নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।শ্রমিকদের আবাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের আলাদা থাকার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, অধিকাংশ শ্রমিক; বিশেষ করে নারীশ্রমিকেরা বিভিন্ন ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছে। তিনি বেপজা কর্তৃপক্ষকে বিবাহিত ও অবিবাহিত শ্রমিকদের জন্য দুই ধরনের বাসস্থান নির্মাণের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী রপ্তানিজাত পণ্যের উত্পাদন বাড়াতে বেপজা কর্তৃপক্ষকে আলাদা শিল্পপার্ক নির্মাণেরও নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, এসবের জন্য সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করাও জরুরি। তিনি রাজস্ব বৃদ্ধির জন্য কর প্রদানে সক্ষম সবাইকে নিয়মিত কর পরিশোধেরও তাগিদ দেন। তিনি বলেন, কর পরিশোধের বিষয়ে জনগণের নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।সভায় বেপজার নির্বাহী সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান সংগঠনের উন্নয়ন প্রতিবেদন পেশ করেন।সভায় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, অর্থসচিব মোহাম্মাদ তারেক এবং ইআরডির সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।ভারতের মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাত্: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মন্ত্রী এবং ব্যবসায়ী প্রতিনিধিদল, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কলকাতা ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্ করে। মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডি ডি লাপাং, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, আসামের শিল্প ও বিদ্যুত্মন্ত্রী প্রদ্যুত্ বোরদোলোই, মিজোরামের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এল সাইলো, ত্রিপুরার শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, আইসিসি কলকাতার সভাপতি বিশ্বম্ভর শরণ এবং আইবিসিসি সভাপতি মাতলুব আহমাদ অন্যান্যের মধ্যে প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রও এসময় উপস্থিত ছিলেন।