জর্জ এইচ ডব্লিউ বুশের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। একজন কম্পিউটার হ্যাকার এই কাণ্ড ঘটিয়ে অ্যাকাউন্টটি থেকে বুশ ও তাঁর পরিবারের ব্যক্তিগত ই-মেইল এবং ছবি চুরি করেছেন। মার্কিন গণমাধ্যম আজ শুক্রবার এ খবর জানায়।বিবিসির খবরে বলা হয়, হ্যাকের পর ইন্টারনেটে ছেড়ে দেওয়া ওই সব ছবির একটিতে ৮৮ বছর বয়সী সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টকে হাসপাতালের শয্যায় দেখা যায়। শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যায় সম্প্রতি তিনি ওই হাসপাতালে ভর্তি হন।চুরি হওয়া ই-মেইলগুলোতে বিভিন্ন তথ্যের মধ্যে বুশ পরিবারের কয়েকজন সদস্যের বিস্তারিত ব্যক্তিগত বিষয়সংবলিত তথ্য ও ঠিকানা রয়েছে।এদিকে বুশের একজন মুখপাত্র চুরির এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন।