জর্জেভিচ বাংলাদেশের কোচ থাকছেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি চ্যালেঞ্চ কাপে বাংলাদেশের কোচ থাকছেন না জোরান জর্জেভিচ। দলের সঙ্গে কোচ হয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন সাইফুল বারী।চুক্তি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে জোরান জর্জেভিচের আলোচনা ভেস্তে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ আলোচনা হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়। জর্জেভিচ চাচ্ছিলেন চার বছরের চুক্তি করতে, কিন্তু এতে বাফুফের সম্মতি ছিল না। আলোচনা ভেস্তে যাওয়ায় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের স্বপ্ন হোঁচট খাবে কি না, এখন দেখার বিষয় সেটিই।জর্জেভিচের হাত ধরে টানা ৫ ম্যাচ জিতে ১১ বছর পর এসএ গেমসে ফুটবলের সোনা জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ।