জলদস্যুদের গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার মৌলভীচর মেঘনা নদীতে গতকাল শুক্রবার দিবাগত রাতে জলদস্যুদের গুলিতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ছয় জেলে। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মৌলভীচর মেঘনা নদীতে জলদস্যু স্বপন বাহিনীর সদস্যরা হাফিজ মাঝির জেলে নৌকা ধাওয়া করে। কিন্তু তাঁদের নাগাল না পেয়ে জলদস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সিরাজুলসহ সাত জেলে গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। খবর পেয়ে রাত তিনটার দিকে স্থানীয় জেলেরা আহত ছয় জেলেকে উদ্ধার করেন। পরে সিরাজুলের লাশ উদ্ধার করে তাঁর বাড়ি আলেকজান্ডার গজারিয়ার চরে পাঠানো হয়। আহত জেলেরা ভোলা সদর হাসপাতাল ও তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।