জলদস্যুরা বীর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলদস্যুতাকে অবৈধ ঘোষণা করে প্রণয়ন করা একটি আইনের খসড়া সরাসরি প্রত্যাখ্যান করেছে সোমালিয়ার পার্লামেন্ট। আইনপ্রণেতাদের বাধার মুখে খসড়াটি পরিমার্জন করা হচ্ছে। আইনপ্রণেতারা বলেছেন, জলদস্যুদের কারণে বহিরাগত জেলেদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে। তারা উপকূলরক্ষীর দায়িত্ব পালন করছে। সেদিক থেকে জলদস্যুরা সোমালিয়ার ‘বীর’ সন্তান। প্রস্তাবিত খসড়ায় জলদস্যুতার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার জরিমানা এবং ৫ থেকে ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে সংশোধিত খসড়ায় এ সাজার বিধান থাকছে না বলে জানানো হয়েছে। বিবিসি