জলপ্রপাত উপহার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিটকে তাঁর জীবনসঙ্গী অ্যাঞ্জেলিনা জোলি সুন্দর কিছু উপহার দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রাকৃতিক শোভাময় জলজ্যান্ত এক জলপ্রপাত যদি উপহার দেন, তবে অবশ্যই তা দারুণ চমক। ক্যালিফোর্নিয়ার গ্রামীণ এলাকায় পিটের জন্য একখণ্ড জমি কিনেছেন জোলি। সেখানে মনোরম ঝরনা রয়েছে। ব্র্যাড পিট এখন ওই জমিতে সবকিছু তাঁর মনের মতো করে সাজানোর কথা ভাবছেন। সে ক্ষেত্রে তিনি নিজেই বনে যাবেন স্থপতি। সূত্র জানায়, ব্র্যাড পিট বরাবরই এমন এক বাড়ির স্বপ্ন দেখে আসছেন, যেখানে থাকবে জলপ্রপাত। টাইমস অব ইন্ডিয়া।