জলবায়ু খাতে সহযোগিতা বাড়াতে রুশনারার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকার যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য সহযোগিতা বাড়ায়, সে জন্য চাপ দিয়ে যাবেন রুশনারা আলী। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এই এমপি বলেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশে ব্রিটিশ সহায়তা বাড়ানো হবে।রুশনারা আলী বলেন, ‘যুক্তরাজ্য সরকারকে এ ব্যাপারে সক্রিয় করতে আমরা লেবার পার্টি থেকে চাপ দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সুশীল সমাজের উচিত এ ব্যাপারে তাঁদের সরকারকে চাপ দেওয়া।’ আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি করতে যুক্তরাজ্য ও বাংলাদেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।‘চলতি বছরের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সমঝোতা সম্মেলনে যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনায় সভায় বক্তব্য দেন রুশনারা আলী। তিনি বলেন, একটি সবুজ অর্থনীতি গড়ে উঠলে তা কর্মসংস্থান বাড়াবে। যেমন: বাংলাদেশে গাছ লাগানোর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, সরকারের জলবায়ু ট্রাস্ট ফান্ড অনেক স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন ধনী রাষ্ট্রের অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড গঠন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে।পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বেসরকারি সংস্থার (এনজিও) তহবিল বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সমন্বয়ক সি এস করিমের সভাপতিত্বে আয়োজিত ওই মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংসদ হাসানুল হক ইনু এবং বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস।