জলবায়ু নিয়ে আতঙ্ক ছড়িয়ে ভিক্ষা নয়, মোকাবিলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন নিয়ে সরকার আতঙ্ক ছড়িয়ে ভিক্ষা আনার চেষ্টা করবে না। পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেবে। আজ রোববার রাজধানীতে ‘কৃষির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক জাতীয় সেমিনারের বত্তৃদ্ধতায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন।বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, গতবার বোরো ধান কাটার আগে বন্যার আগাম পূর্বাভাস দেওয়ায় হাওরের ধান রক্ষা পেয়েছিল। কৃষি ও খাদ্য উত্পাদনের অন্যান্য ক্ষেত্রেও এমন আগাম পূর্বাভাসের ব্যবস্থা গড়ে তুলতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোন সময় কোন এলাকায় ভালো ফসল হবে, তাও আগে থেকে কৃষককে জানিয়ে দিতে হবে।বিইউপির আয়োজিত সেমিনার প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী আমলা ও বিশেষজ্ঞদের সমালোচনা করে বলেন, ‘চাকরি শেষে পরামর্শকের কাজ পেতে অনেক আমলা দাতাদের কথামতো কান ধরে ওঠ-বস করেন। দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএনডিসি) দুর্বল করে দিয়ে গভীর নলকূপ স্থাপনের দিকে নজর দিয়েছে। ফলে মাটির নিচের আর্সেনিক ওপর উঠে যাচ্ছে।’যেসব বিজ্ঞানী ভালো কাজ করবেন, তাঁদের সরকার আলাদাভাবে বেশি বেতন দিয়ে দেশে রাখার চিন্তা করছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।সেমিনারে মূল প্রবন্ধে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত্তার মণ্ডল একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমন ও আউশের ফলন কমবে এবং বোরো মৌসুমে উত্পাদন বাড়ানোর সুযোগ রয়েছে।বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ সরকারের ৩০০ কোটি টাকার কৃষি গবেষণাবিষয়ক ট্রাস্ট ফান্ডের অব্যবহূত অর্থ দ্রুত গবেষণা ও সম্প্রসারণের কাজে ব্যয়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাসউদ্দিন।