সার্ক পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ শুরু
জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে এক বছরের কার্যক্রমের খসড়া তৈরি
দক্ষিণ এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের বিকাশে একসঙ্গে কাজ করতে চায় এই অঞ্চলের দেশগুলো। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে এবার সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা দেওয়া হতে পারে। থিম্পুর কনভেনশন সেন্টারে গতকাল শনিবার সার্কের জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ, সন্ত্রাসবাদ দমন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আগামী এক বছরের কার্যক্রমের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি সার্ক স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত পররাষ্ট্রসচিবদের বৈঠকে চূড়ান্ত করা হবে। পররাষ্ট্রসচিবদের দুই দিনের বৈঠক আজ রোববার থিম্পুর কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে।্রজ্যেষ্ঠ কর্মকর্তারা থিম্পু ঘোষণা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্র্রী পর্যায়ের বৈঠক থেকে আলাদা ঘোষণার ব্যাপারেও আলোচনা করেন। গতকাল বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র এসব তথ্য প্রথম আলোকে জানিয়েছেন।্র বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের সার্ক, বিমসটেক ও এসিডি অনু বিভাগের মহাপরিচালক মো. সুফিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামী ডিসেম্বর পর্যন্ত সার্কের বিভিন্ন কার্যক্রমের খসড়া তৈরি করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে অর্থ, যোগাযোগ, স্বরাষ্ট্র, পরিবেশ, বাণিজ্যসহ বেশ কয়েকটি মন্ত্র্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠান। সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসব বৈঠকের খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে।’ তিনি জানান, সম্মেলনের ঘোষণা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্র্রী পর্যায়ের ঘোষণার ব্যাপারে তাঁরা আলোচনা করেছেন। তবে আলোচনার ফলাফল সম্পর্কে জানাতে তিনি অপারগতা জানান। ভুটানের পক্ষ থেকে এবার জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলাদা ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যে এমন দিকনির্দেশনা থাকা চাই, যার মাধ্যমে একটি কর্মপরিকল্পনার ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিত্রাণের পথ খুঁজে পাওয়া যাবে।সূত্র জানায়, সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠকে সম্মেলন চুক্তি, ঘোষণাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ের বৈঠকের পর্যালোচনা করা হবে।্র জানা যায়, সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধন শেষে নেতাদের উপস্থিতিতে থিম্পুতে সার্ক উন্নয়ন তহবিলের (এসডিএফ) সদর দপ্তর উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে যাত্রা শুরু করবে এ অঞ্চলের জন্য গঠিত উন্নয়ন তহবিল। প্রাথমিকভাবে ৩০০ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে সামাজিক অবকাঠামো উন্নয়ন খাতে এটি কাজ করবে। সার্ক খাদ্যভান্ডারের মজুদের পরিমাণ দ্বিগুণ করার বিষয়টি এবারের সম্মেলনে ঘোষণা করা হবে। অর্থাৎ খাদ্যশস্য মজুদের পরিমাণ দুই লাখ ৪৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে চার লাখ ৮৬ হাজার মেট্রিক টন করা হবে। গত নভেম্বরে আফগানিস্তানের রাজধানী কাবুলে এসডিএফের তৃতীয় বোর্ডসভায় শস্য মজুদের পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করা হয়। ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠেয় এবারের সার্ক শীর্ষ সম্মেলনে প্রাধান্য পাচ্ছে জলবায়ু পরিবর্তন। এর অংশ হিসেবে সই হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তনবিষয়ক চুক্তি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে দেওয়া হবে মন্ত্র্রী পর্যায়ের ঘোষণা, যা চূড়ান্ত হবে পররাষ্ট্রসচিবদের বৈঠকে। তাঁদের বৈঠকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনার পাশাপাশি জলবায়ুসংক্রান্ত চুক্তির খসড়া চূড়ান্ত করা হবে। আলোচনা হবে পরিবেশবিষয়ক তিনটি ধারণাপত্র চূড়ান্ত করার ব্যাপারেও। তাঁরা দুর্যোগ মোকাবিলাবিষয়ক চুক্তির খসড়া নিয়েও আলোচনা করবেন। ্র কূটনৈতিক সূত্রগুলো জানায়, এবারের সম্মেলনে যোগাযোগের বিষয়ে চূড়ান্ত কোনো অগ্রগতি না হলেও মোটরযান চুক্তির খসড়া নিয়ে আলোচনা হবে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে। গত ফেব্রুয়ারিতে কাঠমান্ু্ভ্রতে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে যেসব সুপারিশ করা হয়েছিল, তা নিয়ে তাঁরা কথা বলবেন। উল্লেখ্য, রেল যোগাযোগের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু প্রকল্প নিয়ে সব দেশ একমত হলেও সড়ক যোগাযোগের বিষয়টি তেমন এগোয়নি। সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে এর আগে সন্ত্রাসবাদ বিষয়ে যেসব চুক্তি হয়েছিল, তা নিয়েও পররাষ্ট্রসচিবদের বৈঠকে পর্যালোচনা করা হবে। ভুটানের পররাষ্ট্রসচিবের ব্রিফিং: ভুটানের পররাষ্ট্রসচিব দ পেনজো গতকাল সন্ধ্যায় বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য থিম্পুর তারায়ানা সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, সার্ক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, তা এ অঞ্চলের দেড় শ কোটি মানুষের জীবনের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আর শীর্ষ সম্মেলনের ঘোষণা ভবিষ্যতের পথ চলার নির্দেশনা দেবে।