জলাতঙ্কে বছরে মারা যায় ২ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। কিন্তু শতভাগ প্রতিরোধ করারও উপায় আছে এ ভয়াবহ রোগের। বিশ্বে প্রতিবছর যে বিশালসংখ্যক মানুষ মৃত্যুবরণ করে জলাতঙ্ক রোগে, এর ৯৫ শতাংশই দক্ষিণ এশিয়ায়। আর বাংলাদেশে এ রোগে মারা যায় প্রতিবছর দুই হাজার মানুষ। তাই মারাত্মক ঝুঁকির মধ্যেই রয়েছে বাংলাদেশ। পর্যাপ্ত টিস্যু কালচার ভ্যাকসিন সরবরাহ এবং ব্যাপক গণসচেতনাতা সৃষ্টির মাধ্যমে এ রোগ প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।