জলাতঙ্কের মতো মানুষ-আতঙ্কে আছে সরকার: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, এই সরকারের মধ্যেও তেমনি মানুষ-আতঙ্ক দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেছেন। তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন আমরা মানি না। এর বিরুদ্ধে আন্দোলন চলবে। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে রকম নৃশংস আন্দোলন করেছে আমাদের আন্দোলন সে রকম হবে না। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ঊনসত্তরে যে রকম গণ-অভ্যুত্থান হয়েছিল, সে রকম একটি গণ-অভ্যুত্থান ঘটাব।খালেদা জিয়া আরও বলেন, এই সরকার সম্পর্কে মানুষের মনে আতঙ্ক কাজ করছে। কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, এই সরকারের মধ্যে তেমনি মানুষের আতঙ্ক দেখা দিয়েছে।