জসীম পল্লিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলা শুরু হয়েছে। অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ির সামনে কুমার নদের পারে জসীম উদ্যানে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন।গতকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।মেলায় দুই শতাধিক স্টলে আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত মৃৎশিল্প, লোকজ ও কারুপণ্য, কুটিরশিল্পসহ বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। এর সঙ্গে চিত্তবিনোদনের জন্য রয়েছে সার্কাস ও পুতুলনাচের আয়োজন। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।