জসীম মঞ্চে প্রথম আলো বন্ধুসভার ‘কবর’ মঞ্চস্থ
আমাদের ফরিদপুর অফিস জানায়, পল্লিকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি ‘কবর’ কবিতার আলোকে কবর নাটক পরিবেশন করে প্রথম আলোর ফরিদপুর বন্ধুসভা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের জসীম মঞ্চে এ নাটক মঞ্চস্থ হয়।এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বন্ধুসভার সদস্য আহমদ রুবেল। ৪৫ মিনিটের এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজিৎ কুমার দাস, গিয়াস উদ্দিন, মফিকুল ইসলাম, মো. তানজিল হোসেন, মো. জাকির হোসেন, জাহিদুজ্জামান খান, কুইন মাহমুদা, সুমাইয়া আক্তার, নূসরাত জাহান, প্রিয়াংকা সাহা, রুমানুল বাসার সর্দার, নিশাত সাল সাবিল, আকলিমা আক্তার, এহতেশাম শাওন ও সামান্তা ইসলাম।এ ছাড়া গতকাল জসীম মঞ্চে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে সৎসংঘ সমবায় শিল্পীগোষ্ঠী, রূপকুমার সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, হাজেরা বিবি ভক্ত সংগঠন, ইনুছ মিয়া সাংস্কৃতিক সংস্থা, দোলনচাঁপা সংগীত অঙ্গন, মুরারীদহ যুবসমাজ উন্নয়ন সংস্থা ও রুমঝুম নৃত্যকলা একাডেমি। নাটক পরিবেশন করে উড়ানী নাট্যদল।