প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে আজ বুধবার হল ক্যানটিনসহ সব দোকান অর্ধবেলা বন্ধ করে দেন ছাত্রলীগের কর্মীরা। ফলে হলের প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থী ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও হলের তিন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।হল সূত্রে জানা যায়, হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে গতকাল মঙ্গলবার রাতে হলের ক্যানটিন, ম্যাস, খাবারের দোকান, লন্ড্রি, সেলুনসহ সব ধরনের দোকান বন্ধ করে দেন ছাত্রলীগের কর্মীরা। এতে হলে থাকা সাধারণ ছাত্রদের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় কাজ করতে দুর্ভোগ পোহাতে হয়। পরে দুপুরে হল প্রাধ্যক্ষ এসে সব দোকানের তালা খুলে দেন।