জাওয়াহিরিকেও লাদেনের ভাগ্য বরণ করতে হবে: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন গতকাল বৃহস্পতিবার বলেছেন, জাওয়াহিরিকেও লাদেনের মতো হত্যা করা হবে।গতকাল বৃহস্পতিবার একটি ইসলামি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আয়মান আল জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ঘোষণার পরই মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তার কাছ থেকে এমন প্রতিক্রিয়া আসে। মাইক মুলেন তাঁর প্রতিক্রিয়ায় জানান, জাওয়াহিরি নেতা হওয়ায় তিনি অবাক হননি। তিনি বলেন, ‘আমরা এ দুজনকেই ধরতে ও হত্যা করতে চেয়েছি। লাদেনের ক্ষেত্রে সফল হয়েছি। জাওয়াহিরির ক্ষেত্রেও একই কাজ করব।’আল-কায়েদা এখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে মাইক মুলেন উল্লেখ করেন। বিবিসি।