জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলে বড় মসজিদের পাশে আবদুল মালেক নামের এক ব্যক্তির বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে তিনজন নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীদের মধ্যে দুজন হলেন জরিনা বেগম (৪৫) ও ময়না বেগম (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পদপিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় আরেক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই নারীরও পরিচয় জানা যায়নি। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, ওই নারীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।