জাকাতের টাকা আত্মসাতের অভিযোগে শাহজাহান-সাঈদীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে চারদলীয় জোট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।আগারগাঁওয়ে ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার এ কথা জানানো হয়। এ ছাড়া এই মামলায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবুল কালাম আজাদ ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মো. লুত্ফল হককে আসামি করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে বিভিন্ন জেলা থেকে পাওয়া জাকাতের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত্ করেছেন।সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এ সময় সংস্থার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।