জাগরণের গানের দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির আন্দোলন-সংগ্রামের ইতিহাস দীর্ঘ দিনের। জাতির জীবনে যখনই ঘনিয়ে এসেছে সমস্যা-সংকট, তখনই তার প্রতিবাদ-প্রতিরোধে এগিয়ে এসেছেন দেশমাতৃকার বীর সন্তানেরা। মাতৃভাষার অধিকার থেকে স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার সংগ্রাম অগণিত প্রাণের আত্মদানের ফসল। সেই সংগ্রামে বাঙালির হাতের অস্ত্রের মতোই আরও এক অস্ত্র ছিল তাঁর মুখের গান। এই গান জনগণকে জুগিয়েছে সাহস ও প্রেরণা। উদ্দীপ্ত করেছে সংগ্রামে। জনগণের আকাঙ্ক্ষাও প্রতিফলিত হয়েছে এসব গানে। এসব গণসংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র গত বছর প্রকাশ করে জাগরণের গান নামের একাত্তরের গণসংগীতের একটি অ্যালবাম। দেশজুড়ে বিপুল সাড়া জাগিয়েছিল অ্যালবামটি। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১০১টি গান নিয়ে প্রকাশিত হলো জাগরণের গান-২ নামের নতুন অ্যালবাম। প্রকাশনা উপলক্ষে গতকাল শুক্রবার দিনভর প্রেরণাদীপ্ত উৎসব হলো সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের উন্মুক্ত মঞ্চে।