জাগে মন জাগে বোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ইয়াসমীন, চারুকলা অনুষদের সিমি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা স্বামীর নির্যাতনে অন্ধ হয়ে যাওয়া রুমানা মনজুরের মতো প্রতিবাদী নারীরা গতকাল যেন এসেছিলেন শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। তাঁরা এসেছিলেন কবিতায়, এসেছিলেন আবৃত্তিতে।শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদী কবিতার আবৃত্তিতে মুখরিত ছিল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তন। আবৃত্তি সংগঠন দৃষ্টি আয়োজন করে নারী নির্যাতনবিরোধী কবিতার আবৃত্তি অনুষ্ঠান ‘জাগে মন জাগে বোধ’। বিলকিস রহমানের নির্দেশনায় এ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের আটজন আবৃত্তিকর্মী এবং চারজন আমন্ত্রিত আবৃত্তিকার অংশ নেন। প্রযোজনাটি দর্শকদের নাড়া দেয়।