জাগো নারী গ্রামীণ ঋণ কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক বরিশালের গৌরনদী বন্দর শাখার উদ্যোগে ২ নভেম্বর জাগো নারী গ্রামীণ ঋণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে শাখা ব্যবস্থাপক আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল অফিসের মহাব্যবস্থাপক বেগম নাছরিন, প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক শেখ গোলাম সাকলায়েন। শেষে ১৭ জনকে ২৫ হাজার টাকা করে জাগো নারী গ্রামীণ ঋণ ও দুজনকে ৫০ হাজার টাকা করে এমসিডি ক্ষুদ্র খামার ঋণ বিতরণ করা হয়।