জাতির পাশে দাঁড়ানোর প্রত্যয় গিলানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জাতির ও নিজের দলের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার করেছেন। আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার দুই দিন আগে গতকাল শনিবার তিনি এই অঙ্গীকার করেন। ডন ডট কম এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, ফয়সালাবাদের ৩৫ কিলোমিটার দূরে জারানওয়ালায় এক জনসভায় গিলানি বলেন, ‘দ্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সমঝোতার রাজনীতি অব্যাহত রাখবে। পিপিপি হচ্ছে এমন একটি দল, যে দলের নেতারা জনগণকে বিপদে ফেলতে চান না।’ জুলফিকার আলী ভুট্টো (জেডএবি) ও বেনজির ভুট্টোর (বিবি) অবদান উল্লেখ করে গিলানি বলেন, কারাগারে অবস্থানকালে তিনি নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন সম্পর্কে আত্মবিশ্লেষণ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণ এখনো জেডএবি ও বিবি-কে ভালোবাসে এবং তাঁদের আদর্শ অনুসরণ করে।গিলানি আরও বলেন, সরকারের পাঁচ বছর হওয়ার পর পিপিপি আবার জনগণের কাছে যাবে এবং দেশের অখণ্ডতা রক্ষায় সবকিছু করবে।