জাতিসংঘ মহাসচিবের গাড়িবহরে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের গাড়িবহরে হামলা চালিয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। আজ বৃহস্পতিবার তার গাড়িবহর গাজা উপত্যকা অতিক্রম করার সময় বিক্ষোভকারীরা গাড়িবহর লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করে। ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাতে তারা এ ক্ষোভ প্রকাশ করে।রয়টার্সের খবরে বলা হয়, হামলায় কেউ হতাহত হয়নি। ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে হামাস অধ্যুষিত গাজা অতিক্রম করার সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীরা এ হামলা চালায়। তবে মুনের গাড়িবহর ভিড় এড়িয়ে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আলোচনার জন্য বান কি মুন ওই অঞ্চলে সফরে যান।বিক্ষোভকারীদের অধিকাংশই ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের পরিবারের সদস্য। ওই সময় তারা মুনের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন এবং গাড়িতে জুতা ও পাথর নিক্ষেপ করেন।ইসরায়েলের কারাগারে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে। এসব বন্দির মুক্তির বিষয়টিই এখন ফিলিস্তিনিদের কাছে প্রধান ইস্যু। রয়টার্স।