জাতিসংঘ মিশনে মৃত্যুর ক্ষতিপূরণ ৭০ হাজার ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। গতকাল বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রশাসনিক কমিটিতে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর আগে শান্তিরক্ষা মিশনে কর্মরত বিভিন্ন বাহিনীর সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের অঙ্ক ছিল ৫০ হাজার ডলার।জানা যায়, বিশ্বের ১২টি দেশে জাতিসংঘ শান্তি মিশনে সাড়ে ১০ হাজারের বেশি বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্য কাজ করছেন। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে কর্তব্যরত অবস্থায় এ পর্যন্ত ৯৮ জন বাংলাদেশি প্রাণ হারান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে এ ক্ষতিপূরণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। সর্বশেষ ১৯৯১ সালে সামরিক পর্যবেক্ষকদের জন্য এবং ১৯৯৭ সালে মিশন সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাড়ানো হয়েছিল। বেশ কয়েকটি দেশের ক্রমাগত আপত্তির পরও এবার ক্ষতিপূরণের পরিমাণ ৪০ শতাংশ বাড়ানো হয়েছে।