জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আধিপত্যবাদীদের শান্তি নিশ্চিত করে: ইদ্রিস আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আধিপত্যবাদীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে কোয়ালিশন অব লোকাল এনজিও’স বাংলাদেশ (সিএলএনবি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘বিশ্বশান্তিতে বাংলাদেশের অবদান’ শীর্ষক আলোচনায় ইদ্রিস আলী বলেন, ‘সারা বিশ্বে শান্তির কথা বলা হচ্ছে। কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তা আজও দেখিনি।’আফ্রিকার দেশ কঙ্গোর উদাহরণ দিয়ে ইদ্রিস আলী বলেন, কঙ্গোতে যুদ্ধ হচ্ছে সেখানকার বিপুল পরিমাণ এবং মহামূল্যবান খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কঙ্গোর সরকারের অনুমোদন ছাড়াই জাতিসংঘের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অন্যান্য বিদেশি শক্তি সেখানকার খনিজ সম্পদ তুলে নিচ্ছে। তাদের শান্তি ও নিরাপত্তার জন্য যা যা করা দরকার, শান্তিরক্ষী বাহিনী তা-ই করছে।ইদ্রিস আলী বলেন, কঙ্গোতে যে কারণে যুদ্ধ হচ্ছে, তা নিবারণের জন্য শান্তিরক্ষী বাহিনী কাজ করছে না। এভাবে কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আক্ষরিক অর্থে শান্তি প্রতিষ্ঠানের জন্য দরকার প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক চর্চা।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, শান্তির জন্য নিজের অধিকার আদায় করতে গিয়ে অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। রাষ্ট্র ও ব্যক্তির সম্পত্তিতে অগ্নিসংযোগ করার অধিকার বিশ্বের কোনো আইনে নেই। কেউ যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, ধরে নিতে হবে, সে জনগণের সম্পদ নষ্ট করছে।সিএলএনবির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ হুমায়ুন কবির, সিএলএনবির সাধারণ সম্পাদক সেলিনা রশিদ, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার প্রমুখ বক্তব্য দেন।