জাতিসংঘ সদর দপ্তর থেকে কোকেন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে ১৬ কেজি কোকেন জব্দ করা হয়েছে। ১৬ জানুয়ারি, ভবনের একটি কক্ষ থেকে পুলিশ কোকেন-ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে। বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।একটি সাদা ব্যাগে এই মাদকগুলো পাঠানো হয়েছিল। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রধান মুখপাত্র পল ব্রাউনি বিবিসিকে জানান, প্রথম দিকে তাঁরা ভেবেছিলেন ব্যাগটা হয়তো ভুল করে সেখানে চলে এসেছে। কিন্তু ব্যাগটির গায়ের ছাপা জাতিসংঘের জাল প্রতীক নিরাপত্তা কর্মীদের মধ্যে সন্দেহ তৈরি করে। ব্যাগটিতে কোনো নাম বা ঠিকানা ছিল না বলে এর প্রাপক কে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এগুলো মেক্সিকো শহর থেকে সিনসিনাটি হয়ে জাতিসংঘ সদর দপ্তরে এসে পৌঁছেছে বলে জানান তিনি।ব্যাগে রাখা কিছু খাতার ভেতরে গর্ত করে ওই মাদকগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে জানান জাতিসংঘের নিরাপত্তাবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল গ্রেগরি স্টার। কিছু অসাধু মাদক ব্যবসায়ী কাজটি করে থাকতে পারে বলে তিনি মনে করেন।এদিকে, জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসার্কির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, জাতিসংঘ বা এর সদর দপ্তরে কেউই এর গ্রাহক নয়।