জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জোসেফ ডেইসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, তারা জলবায়ু পরিবর্তন, এমডিজির চ্যালেঞ্জ ও অর্জন এবং এ লক্ষ্যগুলো অর্জনে বাংলাদেশের সাফল্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।জোসেফ ডেইস এমডিজি অর্জনে বিশেষ করে শিশু মৃতু্্যহার হ্রাসে নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বিশ্ব শানি্ত প্রতিষ্ঠায় জাতিসংঘ শানি্ত মিশনে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।বাসস