জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম সাধারণ অধিবেশনের চতুর্থ কমিটির সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর জানায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়ে প্রস্তাবটি চতুর্থ কমিটির সভায় উত্থাপন করে বাংলাদেশ। এর আগে গত মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়েছে।১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেয়।