জাতিসংঘে ওবামার বক্তব্য অর্থহীন ‘বকবকানি’: কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতিসংঘে দেওয়া বক্তব্য অর্থহীন ‘বকবকানি’ ছাড়া আর কিছুই নয়। ভাষণে ওবামা অযৌক্তিক বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করেছেন।গত জুলাই মাসে প্রকাশিত এক নিবন্ধে কাস্ত্রো লিবিয়ায় চালানো যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিমান হামলাকে ভয়ংকর অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। দুটি পর্বে প্রকাশিত ওই নিবন্ধে তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর মনোভাবের কথা জানান। যুক্তরাষ্ট্র বরাবরই কাস্ত্রোর আদর্শগত শত্রু।বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামার ভাষণ সম্পর্কে কাস্ত্রো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণে কোনো ব্যাখ্যা নেই। তিনি অযৌক্তিক একটি বিষয়কে যৌক্তিক করার চেষ্টা করেছেন। তাঁর ভাষণ অর্থহীন বকবকানি ছাড়া আর কিছুই নয়। ওই নিবন্ধে কাস্ত্রো লেখেন, সিরিয়া, ইরান, আফগানিস্তান, লিবিয়াসহ বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ওবামার কারণেই অরাজকতা সৃষ্টি হয়েছে। কাস্ত্রো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বড় হুমকি আর কেউ আছে কি?প্রায় ৫০ বছর ক্ষমতায় থাকার পর ২০০৬ সালে ফিদেল কাস্ত্রো তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।