জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ লাভে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভে ভারতকে সমর্থন জানিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তাবটি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। খবর পিটিআইর। কংগ্রেসম্যান গুস বিলিরাকিস উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র; যা সব রাজনৈতিক দলের স্বাধীন মতামত প্রকাশের স্থান। এখানে একে অপরের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা রয়েছে। তা ছাড়া বৈশ্বিক শান্তি ও এশিয়া অঞ্চলের উন্নয়নে ভারতের উদ্যোগ প্রশংসনীয়। আর তাই জাতিসংঘের উচিত ভারতকে স্থায়ী সদস্য করতে জাতিসংঘের সংবিধানের ২৩ নম্বর আর্টিকেল সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।