জাতিসংঘে মহীসোপানের দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জাতিসংঘে মহীসোপানের দাবিসংক্রান্ত অবস্থানপত্র জমা দিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশ যে অবস্থানপত্র জমা দিয়েছে তাতে উপকূলীয় রেখা হতে প্রায় ৪০০ থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত দাবি করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নিউইয়র্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ শনিবার জাতিসংঘের মহাসাগরবিষয়ক ও সমুদ্র আইন বিভাগে বাংলাদেশের দাবি উপস্থাপন করেন।এর ফলে বাংলাদেশ দাবি প্রতিষ্ঠার পক্ষে যুক্তি উপস্থাপনের চূড়ান্ত সময়সীমার চার মাস আগেই এ অবস্থানপত্র জমা দিয়েছে। চলতি বছরের ২৬ জুলাই জাতিসংঘের মহীসোপান সীমানির্ধারক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের অবস্থান জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা।