জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পাবে না: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে পারবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনে আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন।দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জে কারনে সাংবাদিকদের বলেছেন, ‘জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পাবে না এবং পারবেও না। এটা বিরক্তিকর ও অনুত্পাদমুখী।’ তিনি আরও জানান, এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান। ইসরায়েল ও ফিলিস্তিনকে সরাসরি আলোচনায় নিয়ে আসতে তারা তাদের চেষ্টা অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে জে কারনে বলেন, ‘ফিলিস্তিনির রাষ্ট্র স্বীকৃতি পাওয়ার এটাই সমাধান।’কারনে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বাস করেন, ইসরায়েল ও ফিলিস্তিনির সমস্যার সমাধান এবং চূড়ান্তভাবে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির একমাত্র উপায় হচ্ছে এ বিষয়ে সরাসরি আলোচনা।জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে প্রস্তাব উত্থাপন করবে বলে ঘোষণা দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, জাতিসংঘে তারা এ প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেবে।