জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা (পিসবিল্ডিং) কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে।বাংলাদেশ প্রথমবারের মতো সংস্থাটিতে চেয়ারম্যানের দায়িত্ব পেল। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।২০০৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ পিসবিল্ডিং কমিশন প্রতিষ্ঠিত হয়। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যসহ ৩১ সদস্যের এ সংস্থা বিভিন্ন দেশে যুদ্ধ-পরবর্তী শান্তি প্রতিষ্ঠা, পুনর্গঠন ও উন্নয়নে পরামর্শক হিসেবে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এ সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তথ্যবিবরণী।