জাতিসংঘের সঙ্গে বিদ্রোহীদের আলোচনার পথ রুদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবান নেতাদের গ্রেপ্তারের কারণে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বিদ্রোহী তালেবানদের শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশনের সাবেক প্রধান নরওয়ের কাই ইডি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গতকাল বৃহস্পতিবার এটি প্রকাশ করে। কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে প্রথম সারির ডজনখানেক তালেবান নেতা গ্রেপ্তার হওয়ার পর এ আলোচনার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে বলে তিনি জানান। বিবিসিকে তিনি আরও বলেন, তালেবান নেতাদের গ্রেপ্তারের কারণে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় যে আলোচনা চলছে, তাতে নেতিবাচক প্রভাব পড়বে। এ আলোচনা পাকিস্তান শেষ পর্যন্ত চালিয়ে যেতে চেয়েছিল কি না এ প্রশ্নের জবাবে ইদি বলেন, আলোচনা একটা সঠিক প্রক্রিয়ায় ছিল। তিনি আরও বলেন, আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনে পাকিস্তান তেমন কোন ভূমিকাই পালন করছে না। যদিও তাদের এ ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত বলে ইদি মন্তব্য করেন। তালেবানদের সঙ্গে আলাপকালে তারা জানায়, সম্প্রতি এ গ্রেপ্তারের ঘটনায় বিদ্রোহীরা আরও শক্ত ও মজবুত ভিত্তি গড়ে তুলবে। ফলে নেতাদের সঙ্গে ঐকমত্যে আসতে আলোচনা করা বেশ কঠিন হয়ে পড়বে। যুদ্ধ বন্ধের বিষয়টি বিদ্রোহী সেনাদের বোঝাতে যুক্তরাষ্ট্র এখনো পিছিয়ে আছে। এ সপ্তাহের শুরুর দিকেই এক কূটনীতিবিদ বলেছেন, তালেবানদের সঙ্গে আলাপ করতে জাতিসংঘ সবসময় প্রস্তুত আছে। আফগানিস্তানে নিযুক্ত সাবেক জাতিসংঘ মিশনের প্রধান নরওয়ের কাই ইডি বলেন, পাকিস্তানে জ্যেষ্ঠ আফগান তালেবান সদস্যদের গ্রেপ্তারে বিদ্রোহী তালেবান সদস্য ও জাতিসংঘের প্রতিনিধিদের আলোচনার পথ রুদ্ধ হয়ে গেছে।কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে প্রথম সারির ডজনখানেক তালেবান নেতা গ্রেপ্তার হওয়ায় এ আলোচনা বন্ধ হয়েছে বলে তিনি জানান।বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এক সাক্ষাত্কারে তিনি জানান, আমাদের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হারে স্থগিত হয়ে আছে। তালেবান নেতাদের গ্রেফতারের কারণে আমাদের চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় যে নেতিবাচক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান এ আলোচনা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চেয়েছিল কি না এ পরিপ্রেক্ষিতে ইদি বলেন, আমি দেখেছি, এটা একটা সঠিক প্রক্রিয়া ছিল। তিনি আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনে তেমন কোনো ভূমিকাই পালন করছে না। যদিও তাদের এ ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত। তালেবানদের সঙ্গে আলাপকালে তারা জানায়, সম্প্রতি এই গ্রেফতারের ঘটনায় বিদ্রোহী সেনারা আরও শক্ত এবং মজবুত ভিত্তি গড়ে তুলবে। ফলে নেতাদের সঙ্গে ঐকমত্যে আসার আলোচনা করা বেশ কঠিন হয়ে পড়বে। একটি দলের সঙ্গে কথা বলার পরিকল্পনার কারণ হলো ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ রাজনৈতিক দলগুলোর প্রায় শতাধিক সেনাকে তারা হত্যা করেছে। এটা মানবাধিকার লঙ্ঘনের একটি বিশাল রেকর্ড। নিম্ন এবং মধ্যবর্তী বিদ্রোহী সেনাদের যুদ্ধ বন্ধের বিষয়টি বোঝাতে যুক্তরাষ্ট্র এখনো অনেক দূর পিছিয়ে আছে। এ সপ্তাহের শুরুর দিকেই এক কূটনীতিবিদ বলেন, তালেবানদের সঙ্গে ঘরোয়া আলাপ করতে জাতিসংঘ প্রস্তুত আছে।