জাতিসংঘের স্থায়ী সদস্য পদ লাভে ভারতকে সমর্থন দিল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর আজ মঙ্গলবার চীন জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে ভারতের ইচ্ছাকে সমর্থন জানিয়েছে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে জাতিসংঘের নানা সংস্কার-কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে চীন প্রস্তাব দিয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি জানান, চীন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে মূল্য দেয়। জাতিসংঘের স্থায়ী সদস্য হয়ে বৃহত্তর ভূমিকা পালনে ভারতের ইচ্ছা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল। আর এ লক্ষ্যে জাতিসংঘের যৌক্তিক ও প্রয়োজনীয় সংস্কারের প্রতি তাঁদের সমর্থন রয়েছে বলে জানান তিনি। —পিটিআই